ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

আগে শেষ হওয়া সিটি কর্পোরেশনেই অগ্রাধিকার ভিত্তিতে ভোট  হবে: মির্জা ফখরুল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে

আগে শেষ হওয়া সিটি কর্পোরেশনেই অগ্রাধিকার ভিত্তিতে ভোট  হবে: মির্জা ফখরুল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেসব জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ার কথা জানালেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গভাবে সচল করা হবে।

মঙ্গলবার বেসরকারি একিটি টেলিভিশনকে তিনি এ কথা বলেন। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, জবাবে মন্ত্রী জানান, বিষয়টি আগামী ১২ মার্চ অনুষ্ঠিতব্য প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনৈতিকভাবে নিয়োজিত প্রশাসকরা আমলাদের তুলনায় জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক বাস্তবতা ভালোভাবে অনুধাবন করতে সক্ষম হন। ফলে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় তাদের কার্যকারিতা বেশি হতে পারে বলেও মন্তব্য ফখরুলের।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেসব সিটির মেয়াদ আগে শেষ হবে, সেগুলোতেই আগে ভোট অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন-এর নির্বাচন অগ্রাধিকার পাবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :