ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

অস্ত্র মামলায় সাবেক যুবলীগ সভাপতি সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে

অস্ত্র মামলায় সাবেক যুবলীগ সভাপতি সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, সম্রাট অস্ত্র আইন, ১৮৭৮–এর ১৯(ক) ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন। তার আত্মসমর্পণ বা গ্রেফতারের দিন থেকেই সাজা কার্যকর হবে। মামলায় মোট ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে নিয়ে ঢাকার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, অস্ত্র এবং বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।

বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। পরদিন (৭ অক্টোবর) র‌্যাব-১–এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর অস্ত্র মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন র‌্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক। চলতি বছরের ১৬ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে সম্রাটের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।

মামলার রায়ে আদালত বলেন, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে দোষী প্রমাণিত হয়েছেন, যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। সেই সঙ্গে সম্রাটের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের পরোয়ানাও জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্ত্র মামলায় সাবেক যুবলীগ সভাপতি সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০২:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫