ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ

অবরোধের নিশায় লখনৌ হুঁশিয়ারি কৃষকদের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ ২৮৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা মহামারির মধ্যেই গত ২৬ নভেম্বর থেকে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে ভারতীয় কৃষকেরা। আইন বাতিলের দাবিতে দিল্লির বিভিন্ন সীমান্তে অবস্থান নিয়ে

আছে তারা। কৃষক নেতা ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও অবসান হয়নি সৃষ্ট অচলাবস্থার।

এবার ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌ অভিমুখী সব রাস্তা আসছে ৫ সেপ্টেম্বর থেকে বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতা রাকেশ তিকাইত। সোমবার কৃষি আইনের বিরুদ্ধে চলা আন্দোলনের আট মাস পূর্তিতে এই ঘোষণা দিলেন তিকাইত। এদিন

সাংবাদিক বৈঠক ডেকে বলেন, দিল্লিতে পরিণত হবে লখনৌ। এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গিয়েছে।

সোমবারের সাংবাদিক বৈঠকে ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতা রাকেশ তিকাইতের উপস্থিত ছিলেন যোগেন্দ্র যাদভ, শিভকুমার কাক্কার মতো প্রভাবশালী কৃষক নেতারা। সাংবাদিক বৈঠক

থেকে ‘মিশন উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড’ ঘোষণা করেন। ২০২২’শের ফেব্রুয়ারি-মার্চে এসব রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কৃষক নেতারা জানান, আগামী ৫ সেপ্টেম্বর ‘কৃষক মহাপঞ্চায়েতে’র পর আন্দোলন জোরালো করার এসব কর্মসূচি শুরু হবে। উত্তর প্রদেশের মুজাফফরনগরে এই মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কৃষক নেতাদের দাবি, এই মহাপঞ্চায়েত হবে সবচেয়ে বড় আয়োজন।

কৃষক নেতা যোগেন্দ্র যাদব বলেন, আমরা মিশন উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড শুরু করছি। এর মাধ্যমে আন্দোলন আরও বেশি তীব্র হবে আর মনোযোগ পাবে। হবে বড় মিছিল, মহাপঞ্চায়েত।

আমরা বিজেপি এবং বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে সব ক্ষেত্রে বিক্ষোভ নিশ্চিত করবো। এসব বিক্ষোভ শুরু হবে গ্রাম পর্যায় থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবরোধের নিশায় লখনৌ হুঁশিয়ারি কৃষকদের

আপডেট সময় : ০৯:৫৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১