ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন গোপালগঞ্জে আইজিপির হুঁশিয়ারি আইনশৃঙ্খলা বাহিনীকে যেন কঠোর হতে না হয়

অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া আদালতকে অবহিত করা হবে : তথ্যমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ৩৪৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

সাত দিনের মধ্যে অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধ না করে কী প্রক্রিয়ায় নিবন্ধন দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আদালতকে জানানো হবে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময়

তথ্যমন্ত্রী আরও বলেন, সাত দিনের মধ্যে অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করা সমীচীন হবে না। এর আগে মঙ্গলবার অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতের এই নির্দেশনার পর মন্ত্রকের করণীয় সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, সাত দিনের মধ্যে অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া সমীচীন হবে না। অনেক বন্ধ করবো। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বিষয়টিও আদালতকে জানাবো।

তথ্য মন্ত্রক জানায়, অনলাইন পোর্টাল তৈরি করে তা পরীক্ষামূলক পরিচালনার পর আবেদনের সুযোগ দেওয়া হয়। অনলাইন চালুর আগে নিবন্ধন দেওয়া হয় না। পরীক্ষামূলক কতদিন পরিচালনার পর আবেদন করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও নির্দেশনা নেই সংশ্লিষ্ট মন্ত্রকের।

আবেদন করা অনলাইন পোর্টালগুলোর বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আবেদনের পর যাচাই-বাছাই করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রক এগুলো তদন্ত সংস্থাকে দিয়ে থাকে। তা সম্পন্ন না করা পর্যন্ত আমরা রেজিষ্ট্রেশন দিতে পারি না। যে কারণে লেগে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য