ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন গোপালগঞ্জে আইজিপির হুঁশিয়ারি আইনশৃঙ্খলা বাহিনীকে যেন কঠোর হতে না হয় আনসারদের খাবার ছিনিয়ে নিয়ে ‘মানবিক সহায়তা’র প্রচার ছাত্রলীগের রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার আইসিজের ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান রাষ্ট্রদ্রোহের মামলায় ওসি-এসপি, নজরদারিতে কয়েক হাজার পুলিশ সদস্য

লেভেল প্লেয়িং ফিল্ড-গণভোটের দাবিতে খেলাফত মজলিসের গণমিছিল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ১২:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২০১ বার পড়া হয়েছে

লেভেল প্লেয়িং ফিল্ড-গণভোটের দাবিতে খেলাফত মজলিসের গণমিছিল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবিলম্বে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ঘোষণার দাবিতে গণমিছিল আয়োজন করেছে খেলাফত মজলিস। বুধবার বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে আয়োজিত গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন এবং পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম। এতে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন খন্দকারসহ অন্যান্য নেতারা।

এ সময় বক্তারা ছয় দফা দাবির দ্রুত বাস্তবায়ন এবং নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান। সমাবেশ শেষে গণমিছিলটি রাজধানীর পল্টন মোড়ে পৌঁছে আন্দোলনরত আট দলের যৌথ সমাবেশে মিলিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লেভেল প্লেয়িং ফিল্ড-গণভোটের দাবিতে খেলাফত মজলিসের গণমিছিল

আপডেট সময় : ১২:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫