ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান ভারতের ‘বৃক্ষমাতা’ তুলসী গৌড়া, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনন্য নজির ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল

রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ ২৪৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলমগ্ন রোহিঙ্গা শিবির ছবি সংগ্রহ

ভারী বর্ষণ মানেই পার্বত্য অঞ্চলের জন্য এক ভীতির বার্তা। পাহাড় ধস নিত্যঘটনায় পরিণত হয়। চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড় যেন অলিখিত জমদূত! এবারেও ঘটে গেল অনাকাঙ্খিত ঘটনা। অতিবর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধস ও জলে ভেসে

গিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দু’জন। মঙ্গলবার ভরদুপুরে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে ঘটনা।

মৃতরা ব্যক্তিরা হচ্ছে, বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা শিবিরের জি-৩৭ ব্লকের নুর মোহাম্মদের মেয়ে নুর নাহার (৩০), শাহা আলমের ছেলে শফিউল আলম (১২), জি-৩৮ ব্লকের ইউসুফের স্ত্রী দিল বাহার (২৪) ও তাদের দুই সন্তান আব্দুর রহমান (৪) ও আয়েশা সিদ্দিকা (২) এবং পালংখালী

শিবিরের ১৮-এ জলে ভেসে গিয়ে দিল বাহার নামে এক শিশুর মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দোজা নয়ন।

পাহাড় ধস

শামসুদ্দোজা বলেন, সকাল থেকে টানা বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী বর্ষণে কক্সবাজারের বিভিন্ন উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। রোহিঙ্গা শিবিরের শতাধিক ঘর ডুবে গেছে। বৃষ্টির সময়

পাহাড় ধসে ১০ নম্বর শিবিরের শিশুসহ পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। একই সময়ে জলের স্রোতে ভেসে গেছে এক শিশুর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তমব্রু শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গা শিবির ডুবে গেছে। তবে সেখানে কারও মৃত্যুর খবর পাওয়া মেলেনি। উপজেলার অন্তত শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে টানা বর্ষণে কক্সবাজার সদরের পিএমখালী, পোকখালী,

ভারুয়াখালী, গোমাতলী, ঈদগাঁও, ইসলাম, পেকুয়া, টেকনাফ, চকরিয়া, উখিয়ার জালিয়াপাড়া, ইনানী, টেকনাফের সাবরাং, হ্নীলা, হোয়াইক্যং, মহেশখালী, কুতুবদিয়ার নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের কয়েকটি গ্রাম জলমগ্ন

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, লঘুচাপের কারণে সাগরে জোয়ারের জল ৩-৪ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন বলেন, ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত শিশুসহ ছয় জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত হয়েছেন। উদ্ধার অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১