ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

বিদেশি ক্রিকেটার ছাড়াই আইপিএল শেষ করার ভাবনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১ ২৭৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনায় স্থগিত হয়ে যাওয়া আইপিএল আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আবার মাঠে গড়াবে। আসরটির শেষ পর্ব অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে স্থগিত আসরে বেশির ভাগ বিদেশি ক্রিকেটারদের দেখা যাবে না। টুর্নামেন্টের ৩১টি ম্যাচ এখনও বাকি। আইপিএল টুর্নামেন্ট মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড এর মধ্যেই ২৭০ মিলিয়ন মার্কিন ডলার লোকসান গুনেছে।

ইংল্যান্ড এর মধ্যেই জানিয়ে দিয়েছে যে, আইপিএল টুর্নামেন্ট শুরু হলেও তাদের ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়া হবে না। বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকেও ছাড়পত্র দেবে না বিসিবি। এছাড়া অজি তারকা প্যাট কামিন্সেরও না খেলার খবর পাওয়া গেছে। বিসিসিআইয়ের আশঙ্কা, সময়ের সঙ্গে সঙ্গে আরো কিছু ক্রিকেট বোর্ড হয়তো তাদের ক্রিকেটারদের ছাড়পত্র না দেওয়ার ঘোষণা দেবে।

যে কারণে বিদেশি ক্রিকেটার ছাড়া আইপিএল শেষ করার ব্যাপারেও ভাবছে বিসিসিআই। খলিজ টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য আপাতত এই টুর্নামেন্টটা শেষ করা। ফলে যে বিদেশি ক্রিকেটারদের আমরা হাতের কাছে পাব, তাদের নিয়েই এই টুর্নামেন্টটা শেষ করব। যদি কোনো বিদেশি ক্রিকেটার খেলতে না চান, তাহলেও এই টুর্নামেন্ট বন্ধ করার প্রশ্নই ওঠে না।’

ভারতে করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণের কারণে আইপিএল টুর্নামেন্ট মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছিল। এরপর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দেশে ফেরাটা যথেষ্ট কঠিন একটা বিষয় হয়ে ওঠে। কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়। অজি ক্রিকেটাররা মালদ্বীপে কোয়ারেন্টিন করেন। তারপর বিমান যোগাযোগ শুরু হলে নিজ দেশে গিয়ে আবারও কোয়ারেন্টিন! আবার আইপিএল খেলতে এসে এত ঝামেলা পোহাতে তারা রাজি হবেন কি-না তা নিয়ে সন্দেহ আছে। ক্রিকেট অস্ট্রেলিয়াও জানিয়েছে, তাদের ক্রিকেটাররা দুবাই যাবে কি-না সে ব্যাপারে আলোচনা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদেশি ক্রিকেটার ছাড়াই আইপিএল শেষ করার ভাবনা

আপডেট সময় : ০৭:৫২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১