ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

বাংলাদেশের অর্থনৈতিক সহায়তা লাগতে পারে পাকিস্তানের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:২২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ ২৯৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান এখন ভিক্ষার থালা হাতে দুনিয়া ঘুরে বেড়িয়েছে এবং বেড়াচ্ছে। দেশটি এখন ডুবে আছে ঋণ আর রক্তস্বল্প অর্থনৈতিক প্রবৃদ্ধির চক্রে।

২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি পাকিস্তানের দ্বিগুণ হয়েছে। অথচ ২০ বছর আগে এমনটা অচিন্তনীয় ছিল। যে গতিতে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, তাতে ২০৩০ সালের মধ্যে বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠতে পারে বাংলাদেশ।

আর তখন বাংলাদেশের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা নিতে হতে পারে পাকিস্তানকে। কারণ পাকিস্তানের অর্থনীতির এমনি দুরবস্থা চলতে থাকলে ২০৩০ সালে বাংলাদেশের কাছে সহায়তা চাওয়াটা অসম্ভব বিষয় হবে না।

বিশ্বব্যাংকের পাকিস্তান প্রোগ্রামের সাবেক উপদেষ্টা আবিদ হাসান এমন মন্তব্য করেছেন, পাকিস্তানেরই একটি গণমাধ্যমে প্রকাশিত এক নিবন্ধে।

তিনি বলেছেন, বর্তমান সরকারসহ পাকিস্তানের প্রতিটি সরকার ভিক্ষার থালা হাতে দুনিয়া ঘুরে বেড়িয়েছে এবং বেড়াচ্ছে। আমরা এখন ডুবে আছি ঋণ আর রক্তস্বল্প অর্থনৈতিক প্রবৃদ্ধির চক্রে। এই অবস্থা তত দিন পর্যন্ত চলবে, যত দিন না কোনো সরকার অর্থনীতি শক্তিশালী করার জন্য কোনো আমূল সংস্কার হাতে নেয়।

তিনি বলেন, পাকিস্তানের দুর্বল অর্থনীতি তার নিজের দোষেই হয়েছে। অথচ পাকিস্তানের নেতারা স্বচ্ছন্দে এজন্য আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংককে দোষারোপ করে যাচ্ছে।

এটি পাকিস্তানের জাতীয় অহংবোধে আঘাত হানবে, তার পরও বলতে হয়, পাকিস্তানের প্রবৃদ্ধি বাড়ানো ও ঋণের বোঝা হ্রাসের একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশকে অনুকরণ করা। বুদ্ধিদীপ্ত অর্থনৈতিক ও মুদ্রাবিষয়ক নীতি অনুসরণ ব্যতীত উন্নতির অন্য কোনো সংক্ষিপ্ত পথ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের অর্থনৈতিক সহায়তা লাগতে পারে পাকিস্তানের

আপডেট সময় : ১০:২২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১