ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন গোপালগঞ্জে আইজিপির হুঁশিয়ারি আইনশৃঙ্খলা বাহিনীকে যেন কঠোর হতে না হয় আনসারদের খাবার ছিনিয়ে নিয়ে ‘মানবিক সহায়তা’র প্রচার ছাত্রলীগের রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার আইসিজের ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান রাষ্ট্রদ্রোহের মামলায় ওসি-এসপি, নজরদারিতে কয়েক হাজার পুলিশ সদস্য

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দশম ডি-৮ শীর্ষ সম্মেলন শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ৩৭৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

দশম ডি-৮ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ভার্চ্যুয়ালি শুরু হওয়া এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করছেন। অন্যান্য ডি-৮ রাষ্ট্র ও সরকারপ্রধানরাও ভার্চ্যুয়াল মাধ্যমে সম্মেলনে বক্তব্য দেবেন।

এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে অংশীদারিত্ব: যুবশক্তি ও প্রযুক্তির প্রস্তুতি’। সম্মেলনে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ ডি-৮ সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়েছেন।

এবারের সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ আগামী দুই বছর ডি-৮ এর চেয়ার দায়িত্ব পালন করবে। এবারের শীর্ষ সম্মেলন থেকে বর্তমান ডি-৮ চেয়ার তুরস্ক বাংলাদেশকে ডি-৮ চেয়ারের দায়িত্ব হস্তান্তর করবে।

ডি-৮ সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে অনুষ্ঠিত প্রথম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদান করেছিলেন।

বাংলাদেশ ১৯৯৯ সালে ঢাকায় দ্বিতীয় ডি-৮ শীর্ষ সম্মেলন সফলভাবে আয়োজন করেছিল। এবার দশম ডি-৮ সম্মেলন আয়োজন করেছে ঢাকা।

এর আগে দশম ডি-৮ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে ডি-৮ এর সভাপতিত্ব লাভ করেন। উক্ত সম্মেলনে ডি-৮ এর বিদায়ী চেয়ার তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট ডি-৮ এর চেয়ার হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেন এবং বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করেন। এছাড়াও, অন্যান্য ডি-৮ রাষ্ট্র/সরকারপ্রধানগণও ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিতব্য উক্ত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :