ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আশঙ্কাজনক আরও ২

পাকিস্তানের খায়বার পাখতুনখাওয়ায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১ ২৮৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের খায়বার পাখতুনখাওয়ার কাঘান উপত্যকার বাসিন্দারা বিদ্যুৎ সঙ্কট নিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং অবিলম্বে বিদ্যুৎ পুনরায় চালুর দাবিতে রাস্তা অবরোধ করেছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার সেখানকার প্রধান বাজারের সামনে জমায়েত হয়ে টায়ারে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। দুই ঘণ্টারও বেশি সময় ধরে তারা রাস্তা আটকে বিক্ষোভ করেছে।

জানা গেছে, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ওই সময় নিজেদের দাবির সপক্ষে এবং সরকারের বিপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে পেশোয়ার ইলেকট্রিক কম্পানিকে কাঘান ও আশপাশের এলাকায় পুনরায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে। যেন সেখানে স্বাভাবিক জীবনযাপন শুরু বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন শহর বেশ কয়েক ঘণ্টা ধরে অন্ধকারে নিমজ্জিত ছিল। দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘটনাটি ঘটেছিল।
সূত্র : এনার্জি ওয়ার্ল্ড ডটকম

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানের খায়বার পাখতুনখাওয়ায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৮:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১