ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ঋণচুক্তি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগোচ্ছে, অধিকাংশ শর্তে একমত বাংলাদেশ সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত  ১২ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার দেবে ঢাকা মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয়, সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, কী ঘটেছে তাঁকে ঘিরে এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ বিবেচনা করছে সরকার: মাহদী আমিন অনলাইন চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ, তরুণী গ্রেপ্তার শেরপুরের ৫৫ বছরেও সোমেশ্বরী নদীতে সেতু নেই, দুর্ভোগে ১৫ হাজার মানুষ হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে কমবে মানুষ-হাতি সংঘাত: পরিবেশমন্ত্রী

ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে

ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সাকিব

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া প্রতিবেদক:  ব্যাট হাতে সাকিব আল হাসানের খরা যাচ্ছে। সবশেষ টি-২০ বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। বল হাতেও অনুজ্জ্বল ছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

সিনিয়র খেলোয়াড়রা ব্যাটে-বলে বাজে সময় পার করলে তাদের ভবিষ্যৎ নিয়েও উঠে প্রশ্ন।মঙ্গলবার সাকিবকেও প্রশ্নের মুখোমুখি হতে হয়।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে আজ বিকেলেই দেশ ছেড়েছেন সাকিব। তার আগে বিমান বন্দরে সাংবাদিকদের সাথে সাকিব জানান, ক্রিকেট নিয়ে আপাতত দীর্ঘ পরিকল্পনা করছেন না তিনি। তিন মাস, ছয় মাস করে ছোট ছোট মেয়াদে পরিকল্পনা সাজিয়ে এগোতে চান তিনি।

সাকিব বলেন, ‘আপাতত পরিকল্পনা, সামনে থাকা দুইটা টি-২০ টুর্নামেন্টে খেলা। এই দুটি টুর্নামেন্ট খেলি। আন্তর্জাতিক ক্রিকেট আছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। আপাতত এটুকুই। এর বেশি পরিকল্পনা করিনি।’

তিনি বলেন, ‘এখন ও রকম সময় নেই যে তিন-চার বছরের পরিকল্পনা করব। তিন মাস, ছয় মাসের পরিকল্পনা করাটাই ভালো। এরপর আবার পরবর্তী পরিকল্পনা। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্তই পরিকল্পনা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সাকিব

আপডেট সময় : ১২:০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪