ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায়

কণ্ঠশিল্পীর বিরুদ্ধে স্বামীকে এসিড নিক্ষেপে হত্যার চেষ্টা, বিচার শুরু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১ ২৪৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অ্যাসিড নিক্ষেপে সাবেক স্বামী পারভেজ সানজারিকে হত্যাচেষ্টার অভিযোগে করে মামলায় বিচার শুরু হয়েছে কণ্ঠশিল্পী মিলার। রবিবার ঢাকার এসিড দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষে আইনজীবী আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন।

মিলার আইনজীবী অব্যাহতির আবেদন করলে তা নাকচ হয়ে যায়। এসময় বিচারক মিলার কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ? মিলা নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর বিচারক চার্জ গঠনের আদেশ দেন।

জানা যায়, কণ্ঠশিল্পী মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি ২০১৯ সালের ২ জুন দুর্বৃত্তদের ছোঁড়া অ্যাসিডে দগ্ধ হন। ঘটনার দিন রাত আটটার দিকে ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরে পারভেজের ওপর অ্যাসিড ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে তার শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে যায়। এঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কণ্ঠশিল্পীর বিরুদ্ধে স্বামীকে এসিড নিক্ষেপে হত্যার চেষ্টা, বিচার শুরু

আপডেট সময় : ০৫:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১