ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকা পাবে ১ কোটি ৮০ শিশু: প্রথম দিনই পাবে প্রায় ১৯ লাখ শিশু তেল-গ্যাসের দাম বৃদ্ধি: মানবিক অর্থনীতির চ্যালেঞ্জে নতুন করে মূল্যস্ফীতির চাপ জ্বালানি-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ও কৃষি সেচে স্থবিরতা ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ হরমুজে ফি দিয়েও জাহাজ চলাচল বন্ধ করল ইরান, বাড়ছে উত্তেজনা বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’, পরে আলোচনা: ইরান সুনামগঞ্জের ধর্মপাশায় ৩০০ মিটার সড়ক নদীগর্ভে, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ভারত থেকে আসলো আরও ৫ হাজার টন ডিজেল, স্বস্তির আভাস জ্বালানি খাতে মাত্র দুই মাসেই ৬০টি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তোষণ, দুর্নীতি ও স্বার্থের জালে জ্বালানি খাত ধ্বংস করেছে পতিত সরকার: দেবপ্রিয়

এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, দুই দিন বাড়তি গ্যাস সংকটের আশঙ্কা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, দুই দিন বাড়তি গ্যাস সংকটের আশঙ্কা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে পরিচালিত দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালের মধ্যে একটিতে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমতে শুরু করেছে এবং আগামী দুই দিন সারাদেশে সরবরাহ কম থাকার আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি–এর অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান। তিনি জানান, কয়েকদিন আগে রক্ষণাবেক্ষণের জন্য একটি এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ আংশিক কমানো হয়েছিল। মেরামত শেষে সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও একই ইউনিটে পুনরায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। ফলে আবারও মেরামতের প্রয়োজন পড়েছে এবং ইতোমধ্যে সরবরাহ কমে গেছে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মেরামতের কাজের জন্য সংশ্লিষ্ট এলএনজি টার্মিনালটি বন্ধ রাখা হয়। টানা দুই দিন বন্ধ থাকার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এক সপ্তাহের ব্যবধানে নতুন করে ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সংকট আবারও তীব্র হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও আবাসিক গ্রাহকদের সরবরাহে প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দ্রুত ত্রুটি মেরামত করে স্বাভাবিক সরবরাহে ফেরার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, দুই দিন বাড়তি গ্যাস সংকটের আশঙ্কা

আপডেট সময় : ০৪:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬