ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ

শুরু হলো মেট্রোরেলের ট্রায়াল রান

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৩:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১ ২৬২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

‘আগামী বছর তিনটি মেগা প্রজেক্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনে পদ্মাসেতু, কর্ণফুলী ট্যানেল, বছর শেষে তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রোরেল লাইন-৬ উদ্বোধন হবে’

ভায়াডাক্টের ওপর মেট্রোরেল চলাচলের ট্রয়াল রান শুরু হলো রবিবার থেকে। এদিন বেলা ১২টা নাগাদ সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেলের ট্রায়াল রানের পরীক্ষামূলক সূচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় কোটস অন লোডিং এলাকায় স্থাপিত পৃথক মঞ্চে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক উপস্থিত ছিলেন।

৬টি বগির ট্রেনটি ভায়াডাক্টের ওপর দিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত যায় এবং ফের ডিপোতে ফিরে আসে।

সেতুমন্ত্রী জানালেন, আগামী বছর অর্থাৎ ২০২২ সালে তিনটি মেগা প্রজেক্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনে পদ্মাসেতু, কর্ণফুলী ট্যানেল, বছর শেষে তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রোরেল লাইন-৬।

এর আগে শুক্রবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়। ৬ বগিযুক্ত মেট্রোরেল মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে চলাচল করে।

মেট্রো কর্তৃপক্ষ জানান, প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো মেট্রোরেল এ রুটে চলাচল শুরু করা হয়। মেট্রোরেল লাইন-৬ এর জন্য গত ২০১৭ সালে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি

কনসোর্টিয়ামকে ২৪ সেট ট্রেন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। দুই পাশে দুটি ইঞ্জিন আর চারটি কোচের সমন্বয়ে ট্রেনের সেটগুলো তৈরি হয় জাপানে।

উল্লেখ্য, মেট্রোরেল প্রকল্পটি ৮টি প্যাকেজে বাস্তবায়িত হচ্ছে। প্যাকেজ-১ এর আওতায় ডিপো এলাকায় ভূমি উন্নয়ন কাজ শুরু হয় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর। চলতি বছরেই এ কাজ শতভাগ শেষ হয়েছে। প্যাকেজ-১ এ ৭০ কোটি ৫৮ লাখ টাকা সাশ্রয় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শুরু হলো মেট্রোরেলের ট্রায়াল রান

আপডেট সময় : ০৩:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১