ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আশঙ্কাজনক আরও ২ তুরস্কে ন্যাটোর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা: যা জানা গেছে

ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধানের সাথে জাতিসংঘের শান্তিরক্ষা প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধানের সাথে জাতিসংঘের শান্তিরক্ষা প্রধানের সৌজন্য সাক্ষাৎ আইএসপিআর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

জাতিসংঘের শান্তিরক্ষা সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যা পিয়েরে লাক্রোয়া রবিবার সেনাবাহিনী সদর দপ্তরে ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনাকালে মালি মিশনের বর্তমান অবস্থান ও উক্ত মিশনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আলোচনা সর্বাধিক গুরুত্ব পায়।

ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের ব্যাপারে জাতিসংঘের শান্তিরক্ষা সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেল-কে অনুরোধ করেন। এসময় মি. লাক্রোয়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণ শান্তিরক্ষী নিয়োগের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।

ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধানের সাথে জাতিসংঘের শান্তিরক্ষা প্রধানের সৌজন্য সাক্ষাৎ আইএসপিআর

দীর্ঘদিন যাবৎ সর্বোচ্চ শান্তিরক্ষী জাতিসংঘ মিশনে প্রেরণ করার জন্য বাংলাদেশ এবং বিশেষভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ নিয়োগে বাংলাদেশিদের এবং বিশেষ করে নারী শান্তিরক্ষী নিয়োগের ব্যাপারেও আলোচনা হয়। ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য জাতিসংঘের শান্তিরক্ষা সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেল’কে ধন্যবাদ জানান।

উল্লেখ্য চলতি বছরের ডিসেম্বর মাসে ঘানার রাজধানী আক্রাতে অনুষ্ঠিতব্য পিসকিপিং মিনিস্ট্রিয়াল-২০২৩ এ প্রস্তুতিমূলক সম্মেলনে যোগদান উপলক্ষ্যে তিনি বাংলাদেশ সফরে রয়েছেন। উইমেন ইন পিস শীর্ষক এই সম্মেলনটি বাংলাদেশ, কানাডা ও উরুগুয়ে যৌথভাবে আয়োজন করছে।

শান্তিরক্ষী মিশনে জাতিসংঘ গত কয়েক দশকে যে গতিশীল প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারা তৈরি করেছে সেখানে বাংলাদেশ একটি নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে। এছাড়াও বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে বিগত কয়েক বছর যাবৎ সর্বাধিক সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে প্রথমস্থান অধিকার করে আছে।

বাংলাদেশ থেকে প্রেরিত এই সদস্য সংখ্যা প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। শান্তিরক্ষা মিশনে সিদ্ধান্ত প্রণয়নের যে পদগুলো রয়েছে সেখানেও বাংলাদেশ বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। আইএসপিআর এই তথ্য জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধানের সাথে জাতিসংঘের শান্তিরক্ষা প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৯:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩