ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে বিএনপি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে

ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত সরকার অবিলম্বে বাংলাদেশের কাছে ফেরত দেবে এবং তাকে বিচারের মুখোমুখি করার প্রত্যাশা করছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ।

বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রকাশিত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল বলেন, জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা ফ্যাসিস্ট। হাসিনার নির্দেশেই গণহত্যা হয়েছে।

ফখরুল বলেন, জাতিসংঘের প্রতিবেদনে সঠিকভাবে বলেছেন, একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে। যে গণহত্যা হয়েছে, তার নির্দেশে হয়েছে। যত মানবাধিকার লঙ্ঘন, যা কিছু হয়েছে, সব তার নির্দেশে এখানে হয়েছে। তার নির্দেশেই গণতন্ত্র ধ্বংস, ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়া হয়েছে।

ফখরুল বলেন, এটি প্রমাণিত যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এ দেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, হত্যা করেছেন। এখান থেকে আমরা বলছি, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।

জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ হওয়ায় বিএনপি স্বস্তি প্রকাশ করেন বিএনপি মহাসচিব। জাতিসংঘের পর্যবেক্ষণ যে টিম এসেছিল তাদের ধন্যবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, আয়নাঘরে বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। যখন আয়নাঘরের রিপোর্টটা বেরোয় আল জাজিরায় তখন হাসিনা সরকার অস্বীকার করে বলেছে, এ ধরনের কিছু নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে বিএনপি

আপডেট সময় : ০৯:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫