ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ

বিপিএল নিয়ে সুখবর

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০র ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। আগামীকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘পরিচালক পর্ষদের’ সভায় বিপিএলের সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন চৌধুরী।

আজ তিনি বলেন, ‘যে দলগুলো বিপিএলের শেষ আসরে খেলেছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। বেশিরভাগ দলই পরের আসরে অংশগ্রহণ নিশ্চিত করেছে। তবে এখনো দুই দলের মধ্যে একটি অনিশ্চিত।’

তিনি আরো বলেন, ‘আমরা তাদের জন্য অপেক্ষা করছি। একবার তাদের সিদ্ধান্ত আমাদের জানালে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো। আমরা এরই মধ্যে প্লেয়ার্স ড্রাফটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে।’

বিপিএলের গত আসরে অংশ নিয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে এবার বিপিএল খেলতে কোন দল অনীহা দেখিয়েছে তা জানাননি তিনি।

গত আসরে কুমিল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরিশাল। জাতীয় নির্বাচনের কারণে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএল অনুষ্ঠিত হয়েছিলো। এবার আরো আগে অনুষ্ঠিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিপিএল নিয়ে সুখবর

আপডেট সময় : ১০:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪