ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন আবু মোহাম্মদ আমিন উদ্দি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ৬১১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট আবু মোহাম্মদ আমিন উদ্দিন। বাংলাদেশের  রাষ্ট্রপতি এডভোকেট মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার আইন মন্ত্রকের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, সংবিধানের ৬৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু মোহাম্মদ আমিন উদ্দিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এ এম আমিন উদ্দিন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি আমিন উদ্দিন একসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদেও দায়িত্ব পালন করেছিলেন। ২০০৬-২০০৮ সাল পর্যন্ত পরপর দুইবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ ২০১৯-২০২০ সেশন এবং ২০২০-২০২১ সেশনেও পর পর দুইবার সভাপতি নির্বাচিত হন তিনি।  ২০০৯ সাল থেকে দ্বায়িত্বপালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই পদে সরকার এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন আবু মোহাম্মদ আমিন উদ্দি

আপডেট সময় : ০৩:২২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০