সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে মাথাপিছু বার্ষিক আয় ১ লাখ ৮৯ হাজার টাকা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ২৬৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে মাথাপিছু বার্ষিক মাথাপিছু আয় ৯ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ মার্কিন ডলার। এর আগে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার।
মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারকে টাকায় রূপান্তর করলে হয় এক লাখ ৮৯ হাজার টাকা দাঁড়ায়।
সোমবার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মন্ত্রিপরিষদের বৈঠকে এই তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রাথমিক তথ্য বলছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার এখন ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা। যেটা আগের অর্থবছরে ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৫৮ কোটি টাকা।
বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা সচিবালয় থেকে বৈঠকে যুক্ত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।





















