ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবর্ণগ্রাম: এক ছাদের নিচে প্রকৃতি, বিনোদন ও স্বস্তির ঠিকানা (১) বাংলাদেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ, বিক্রি ৩৯৩ কোটি টাকা নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী দু’মাসে দ্বিগুণ মব সন্ত্রাসে মৃত্যু: আইনের শাসন ও বিচারব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ কারামুক্ত আসামির পরিচয়ে জেল পালাল হত্যা মামলার আসামি, বরখাস্ত ৬ কারারক্ষী ‘চুক্তির পথে হাঁটবে তেহরান’, ট্রাম্পের মন্তব্যের জবাবে ইরানের সেনাপ্রধানের কূটনৈতিক বার্তা জাতীয় নির্বাচন ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচন সামনে রেখে লুটের অস্ত্র উদ্ধার নিয়ে  শঙ্কা, নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ গোপালগঞ্জের শ্রমিক নেতা বাসু হত্যা: এক দশক পর পাঁচ আসামির মৃত্যুদণ্ড

নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

মঞ্জুরুল আহসান মুন্সী: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। তার প্রার্থিতা ফিরে পেতে করা আপিল বিভাগের লিভ টু আপিল খারিজ হওয়ায় তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আবেদন করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ঋণ খেলাপির অভিযোগে মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট আবেদন করেন। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি তার রিট খারিজ করে দেন এবং ইসির সিদ্ধান্ত বহাল রাখেন।

পরবর্তীতে তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। কিন্তু আপিল বিভাগ তার লিভ টু আপিল খারিজ করায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্তভাবে বহাল থাকে।

এ অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের আইনগত সুযোগ শেষ হয়ে গেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

আপডেট সময় : ১১:২৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬