ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান ভারতের ‘বৃক্ষমাতা’ তুলসী গৌড়া, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনন্য নজির ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ভবন ঘেরাও গোয়েন্দাদের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১ ২৭২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউন্টার টেররিজম ইউনিট। ছবি: সংগৃহীত

‘আটককৃত জঙ্গি আব্দুল্লাহ আল মামুনের  দেওয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকার মিয়া বাড়িতে  জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়’

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের কাছাকাছি নোয়াগাঁও নামক এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি ভবন ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিট। এ ঘটনায় ঢাকা থেকে সোয়াট ও বোম্ব ডিজপোজাল টিম ঘটনাস্থলে যাচ্ছে।

রবিবার  রাত ৮টার দিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান মোল্লা ঘটনা নিশ্চিত করেছেন।

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন জানান, রবিবার  রাজধানী ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।

সিটিটিসির  কর্মকর্তারা আরও বলেন, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তুলেছেন। তার  আস্তানা থেকে তৈরি করা বোমা গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয়।

সিটিটিসির কর্মকর্তারা মনে করেন, জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির। গ্রেফতার হওয়া মামুন নব্য জেএমবির একজন গুরুত্বপূর্ণ সদস্য। জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের সনাক্ত করার চেষ্টা চলছে। একইসঙ্গে জঙ্গি আস্তানায় কী পরিমাণ এক্সপ্লোসিভ আছে, তা জেনে অভিযানের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ভবন ঘেরাও গোয়েন্দাদের

আপডেট সময় : ০৯:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১