ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ধারালো অস্ত্র নিয়ে ভারত সীমান্তে চীনা বাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ ৬৬৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

এবার লাঠি ও ধারালো অস্ত্র হাতে ভারতীয় সীমান্তের কাছে অবস্থান নিয়েছে চীনা বাহিনী। সোমবার তারা ভারতীয় একটি পাহাড়ের চূড়া দখলে নিতে এগুনোরও চেষ্টা করেছিল। কিন্তু ভারতীয় সেনাদের বাধার মুখে তা সম্ভব হয়নি। এ সময় চীনা সেনাদের পিঠে রাইফেলও ঝুলছিল। মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু। খবরে বলা হয়, সোমবার সন্ধ্যায় চীনের পিপলস লিবারেশন আর্মির ৫০ থেকে ৬০ জন সদস্য লাদাখের ব্যাংহং হুনানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে ভারতের দখলে থাকা একটি পাহাড়ের চূড়ায় যাওয়ার চেষ্টা করে। এ সময় ফাঁকা গুলি চালায় চীনা বাহিনী। এর জবাবে সতর্কতামূলক গুলি চালায় ভারতীয় সেনাবাহিনীও। সময়মতো দু’পক্ষেরই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ভারতীয় সূত্র জানিয়েছে, হামলার সময় চীনা সেনাদের হাতে রড, বর্শা, লাঠি ও ধারালো অস্ত্র ছিল। এ ব্যাপারে চীনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ১৫ জুন লাদাখের গ্যালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ভারত ও চীনের সেনারা। তখন চীনের সেনারা পেরেকযুক্ত রড ব্যবহার করেছিল। এতে ২০ ভারতীয় সেনা নিহত হয়। চীনেরও কয়েকজন সেনা মারা গেছে বলে খবর প্রকাশিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধারালো অস্ত্র নিয়ে ভারত সীমান্তে চীনা বাহিনী

আপডেট সময় : ০৪:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০