ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের

দুঃস্থ নারী ও শিশুদের ৯১ লাখ টাকা অনুদান দিচ্ছে মহিলা ও শিশু মন্ত্রক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ৩৭৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা ও সাধারণ আর্থিক অনুদান হিসেবে ১ হাজার ৬৫৮ জন দুঃস্থ  নারী ও শিশুদের মাঝে ৯১ লাখ টাকা অনুদান বিতরণের  সিদ্ধান্ত  নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রক।

 মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী  ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে নির্যাতিত, দুঃস্থ  মহিলা ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভায় অনুদান বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, বিভিন্ন এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সুপারিশ, ব্যক্তিগতভাবে দাখিলকৃত, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে অনুদান পাওয়া (চলতি অর্থবছরে ) মোট ২ হাজার ১৪৩ টি আবেদন পত্র পাওয়া গিয়েছে।

প্রাপ্ত আবেদন পত্রের মধ্য থেকে যাচাই-বাছাই করে ১ হাজার ৬৫৮ জনকে ৯১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

এসময়  প্রতিমন্ত্রী বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যেমন কাজ করছে, তেমনি দুঃস্থ নারী ও শিশুদের কল্যাণেও কাজ করে যাচ্ছে ।

এছাড়া মন্ত্রণালয় ভিজিডি, মাতৃত্বকাল ভাতা ও কর্মজীবি ল্যাক্টেটিং মা ভাতা হিসেবে ২১ লাখ নারী ও শিশুর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করছে বলেও উল্লেখ করেন তিনি ।

মন্ত্রকের সচিব মো.সায়েদুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী,  ট্রাস্টি বোর্ডের সদস্য নাসিমা আক্তার জলি, বেগম সেলিনা খালেক, আব্দুল মতিন ভূইয়াসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুঃস্থ নারী ও শিশুদের ৯১ লাখ টাকা অনুদান দিচ্ছে মহিলা ও শিশু মন্ত্রক

আপডেট সময় : ১১:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১