ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ কেন্দ্রীয় নেতার চিঠি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ কেন্দ্রীয় নেতার চিঠি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা সম্প্রতি জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছে। তারা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর জুলাই গণঅভ্যুত্থানের দায়বদ্ধতা ও দলীয় মূল্যবোধের আলোকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি সংক্রান্ত একটি স্মারকলিপি পাঠিয়েছেন।

শনিবার ( ২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন স্মারকলিপিতে স্বাক্ষরকারী ১ নম্বর সদস্য মুশফিক উস সালেহীন, যিনি দলের মিডিয়া সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব।

স্মারকলিপিতে নেতারা উল্লেখ করেছেন, সম্প্রতি জামায়াতসহ ৮ দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য জোট বা আসন সমঝোতা নিয়ে আলোচনা সামনে আসায় তারা স্পষ্টভাবে আপত্তি জানিয়েছেন। তারা দলের নীতি ও মূল্যবোধ রক্ষার জন্য, জোট নির্ধারণের ক্ষেত্রে নীতিগত প্রশ্নগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আহ্বান জানিয়েছেন।

এছাড়া জামায়াতের সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়েও স্পষ্ট অবস্থান গ্রহণের দাবি জানানো হয়েছে।

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ কেন্দ্রীয় নেতার চিঠি
জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ কেন্দ্রীয় নেতার চিঠি

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, এস এম সাইফ মোস্তাফিজ, ফরিদুল হক, মো. ফারহাদ আলম ভূঁইয়া, ইমন সৈয়দ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, নুসরাত তাবাসসুম, খালেদ সাইফুল্লাহ।

দক্ষিণাঞ্চলের সংগঠক মো. শওকত আলী, মো. ওয়াহিদ উজ জামান, নফিউল ইসলাম, হামজা ইবনে মাহবুব, নয়ন আহমেদ, আসাদ বিন রনি। এছাড়া উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, খান মো. মুরসালীন, মো. সাদ্দাম হোসেন।

আব্দুল্লাহ আল ফয়সাল, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, তারিক আদনান মুন, মো. ইমরান হোসেন, তাওহীদ তানজীম, মাহবুব এ খোদা, সৈয়দা নীলিমা দোলা, সালাউদ্দিন জামিল সৌরভ, খালিদ সাইফুল্লাহ জুয়েল ও রফিকুল ইসলাম আইনী রয়েছেন।

স্মারকলিপি প্রকাশের মাধ্যমে এনসিপির নেতারা দলের নীতি ও মূল্যবোধ রক্ষায় দৃঢ় অবস্থান প্রদর্শন করেছেন এবং সম্ভাব্য জোট বিষয়ে রাজনৈতিক ও নৈতিক সুস্পষ্ট নির্দেশনার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ কেন্দ্রীয় নেতার চিঠি

আপডেট সময় : ০৯:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫