ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

জামাইষষ্ঠীর বোমা ফাটালেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ২৫৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজের স্থাবর, অস্থাবর সকল সম্পত্তি বৈশাখীর ঘোষণা

জামাইষষ্ঠীর দিনে কার্যত বোমা ফাটালেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। জানিয়ে দিলেন, নিজের স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি তিনি লিখে দিয়েছেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। বৈশাখীই সম্পত্তির মালিক শোভনের অবর্তমানে নয়, বরং এখন থেকেই।

শোভন-বৈশাখী চর্চা সবসময়েই থাকে শিরোনামে। কখনও তাঁরা হয়েছেন সমালোচিত, কখনও বা প্রশংসিত। আনন্দে, বিরহে প্রত্যেকটি ক্ষেত্রেই একে অন্যের পাশে দাঁড়িয়েছেন সবসময়। এরই মধ্যে শোভন-বৈশাখীর সম্পর্ক নিয়ে বারবার প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। কিন্তু কোন কিছুতেই কর্ণপাত করেননি এই যুগল।

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে বুধবার যুক্ত হয়েছে শোভনের নামও। ফেসবুক প্রোফাইলে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নামের জায়গায় লিখেছেন ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়’। পাল্টে গেছে তাঁর প্রোফাইল পিকচারও। একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছেন হাসি মুখে। লেখা The journey from Me to We begins  অর্থাৎ আমি থেকে আমাদের পথচলা শুরু।

এদিকে শোভন-বৈশাখীর এই বন্ধুত্ব নিয়ে এতদিন ক্ষোভ প্রকাশ করেছিলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এবার সটান জানিয়ে দিলেন, আর তিনি কখনই শোভনের বিপদে পাশে এসে দাঁড়াবেন না।

এখন তিনি মুখ্যমন্ত্রীর দেওয়া দায়িত্বই শুধু মন দিয়ে করে যেতে চান। উল্লেখ্য, সিবিআই গ্রেফতার করার পর শোভন যখন হাসপাতালে ভর্তি হন তখন চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছিলেন রত্না দেবী নিজেই।

কিন্তু শোভনই আইনি চিঠি দিয়ে স্ত্রী-পুত্র-কন্যার প্রবেশাধিকারে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। সূত্র বিজনেস প্রইম নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামাইষষ্ঠীর বোমা ফাটালেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়

আপডেট সময় : ০৯:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১