ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

ক্ষমতা বাড়াছে প্রেস কাউন্সিলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ ৩৪২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট আইন সংশোধনের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। জানালেন সরকার বর্তমান আইনটি সংশোধন করতে যাচ্ছে। যাতে করে প্রেস কাউন্সিল বাস্তবতার নিরিখে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতা দু’টিই নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। রবিবার বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও তথ্যসচিব খাজা মিয়া এবং প্রেস কাউন্সিল সদস্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু বক্তব্য রাখেন।

সংবাদমাধ্যমের অগ্রযাত্রায় স্বাধীনতা ও দায়িত্বশীলতা উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, যাতে সমাজের দর্পণ হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, অসত্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকে সেই লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রতিষ্ঠার পরপরই ১৯৭৪ সালে প্রেস কাউন্সিল গঠন করেছিলেন। প্রেস কাউন্সিল তখন থেকেই অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছে।

২০১৭ সালে এ দিনটিকে বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। ড. হাছান বলেন, একটি বহুমাত্রিক সমাজ ব্যবস্থা গঠনের ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। আমরা অবাধ তথ্যপ্রবাহ ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সেই বিশ্বাসকে লালন করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং গত ১২ বছরে সংবাদমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে একটি বহুমাত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণে কাজ করছে সরকার। আজ দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের ব্যাপারেও আমাদের সজাগ থাকতে হবে। দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে প্রেস কাউন্সিল সংশ্লিষ্ট সবাইকে এবং সংবাদমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানান। আগামী দিনগুলোতে প্রেস কাউন্সিল আরও কার্যকর ভূমিকায় অবতীর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তথ্যসচিব খাজা মিয়া বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত প্রেস কাউন্সিলকে দেশ, মানুষ ও সংবাদমাধ্যমের স্বার্থে এগিয়ে নেওয়া আমাদের কর্তব্য।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও প্রেস কাউন্সিলের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সচিব খাজা মিয়া ও প্রেস কাউন্সিল প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্ষমতা বাড়াছে প্রেস কাউন্সিলের

আপডেট সময় : ১২:০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১