ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ১৮৬ বাংলাদেশি উদ্ধার, আজারবাইজান হয়ে দেশে ফেরার পথে আন্তর্জাতিক বিচার আদালতে  ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত  বার্লিনের যুদ্ধ নয়, কৌশলী পিছু হটা: ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন হিসাব তেলের আগুনে বিশ্ববাজার অস্থির, চাপে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা “তোমরা যেখানে সাধ চলে যাও’ অমৃতাকে নিয়ে মিত্রা সেনের কবিতা ‘তুমি চেয়েছো শিক্ষা’ ঝড়ের তাণ্ডবে মেঘনায় ডুবলো ১৯ লাখ টাকার তরমুজ, চোখের জলে ভেসে গেল আবুল হাসানের ঈদ-আশা বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন’র সভাপতি শাহাবুদ্দীন ফরাজীর ঈদের শুভেচ্ছা বার্তা মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলবাজারে আগুন, ব্যারেল ১১৫ ডলার ছাড়াল ঈদুল ফিতরে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা: বন্ধুত্ব ও সম্প্রীতির বার্তা

কক্সবাজার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ড

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক বসতঘর। শুক্রবার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা বি ব্লকের কারিতাসের ওয়ারহাউস থেকে এ আগুনের সূত্রপাত হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের ক্যাম্প-১৩ ক্যাম্প-ইন-চার্জ আল ইমরান সংবাদমাধ্যমকে জানান, আশ্রয়শিবিরের বি ব্লকের কারিতাসের ওয়ারহাউস থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে কাঁঠালতলি বাজার ও বি ব্লকের অর্ধশতাধিক বসতঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিছুসংখ্যক দোকানপাট ও বসতঘর ভেঙে ফেলা হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা বলেন, খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কক্সবাজার থেকে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনও আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০৩:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪