ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন দেশ গড়ার অঙ্গিকার ড. ইউনূসের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের পর মুসল্লিদের উদ্দেশে বক্তৃতা করেন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ঈদগাদে ঈদের নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন দেশ গড়ার অঙ্গিকারের কথা শোনালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ করে দিয়েছেন, যেসব শহীদ, যারা আত্মাহুতি দিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি।

যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছেন, এ দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছেন, তাঁদের স্বাভাবিক জীবনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি।

এসময় ড. ইউনূস বলেন, যত বাধা আসুক না কেন, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়াব।

ড. ইউনূস বলেন, ঈদ দূরত্ব ঘোচানোর ঈদ, নৈকট্যের ঈদ, ভালোবাসার ঈদ। আজ সেই দিনটা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদ্যাপন করতে পারি…সেই বার্তা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজ একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটাই আমাদের কামনা।

ড. ইউনূস আরও বলেন, আজকের দিনে আমরা প্রার্থনা করি…আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যাঁরা আত্মত্যাগ করেছেন, দেশের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য নিজেদের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাঁদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে।

আমরা সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করবই। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবই ইনশা আল্লাহ।

ড. ইউনূস বলেন, আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি, তাঁদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের মা–বোনেরা, যারা ঘরে আছেন, তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা, যারা বিদেশে আছেন, সারা বছর কষ্ট করেন, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন দেশ গড়ার অঙ্গিকার ড. ইউনূসের

আপডেট সময় : ০২:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫