ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

উন্নয়ন প্রকল্প কাজ দ্রুত শেষ করতে তাগিদ শেখ হাসিনার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ৩০২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি সংগৃহীত

করোনা মহামারিতে থমকে যাওয়া উন্নয়ন প্রকল্পের দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এসব প্রকল্পের কাজ সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শেষ করতে হবে। যেসব প্রকল্প সরাসরি জনগণের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত, সেগুলোকেও সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় নিয়ে সম্পন্ন করতে নির্দেশ দেন শেখ হাসিনা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এমন নির্দেশনা দিয়েছেন এনইসির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সভায় আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। জাতীয় সংসদে এর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন অর্থবছরের জন্য ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা ব্যয় সম্বলিত এডিপি অনুমোদন করেছে এনইসি। তার মধ্যে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৩৭ হাজার ২৯৯ কোটি ৯১ লাখ টাকা এবং বিদেশি উৎস থেকে ৮৮ হাজার ২৪ কোটি ২৩ লাখ টাকার জোগান দেয়া হবে।

এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ১১ হাজার ৪৬৮ কোটি ৯৫ লাখ টাকার এডিপিও অনুমোদন করেছে এনইসি। তার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৬ হাজার ৭১৭ কোটি ৪৮ লাখ এবং বিদেশি উৎস থেকে ৪ হাজার ৭৫১ কোটি ৪৭ লাখ টাকার জোগান দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উন্নয়ন প্রকল্প কাজ দ্রুত শেষ করতে তাগিদ শেখ হাসিনার

আপডেট সময় : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১