ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোর রাতে কুমিল্লায় মৃত্যু মিছিল: বাস-ট্রেন সংঘর্ষে ঝরল ১২ প্রাণ দিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইউরোপেও ছড়িয়ে পড়ার শঙ্কা  ‘প্রত্যাশিত বাংলাদেশ’ গড়তে দেশবাসীর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী পরিবার নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান ঈদ আনন্দ আর মানবিকতার উজ্জ্বল উৎসব আজ পবিত্র ঈদুল ফিতর, আনন্দ আর মানবিকতার এক অনন্য মিলনমেলা ৩০ দিনের জন্য ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল, বৈশ্বিক বাজারে স্বস্তির আশা আল-আকসায় প্রবেশে বাধা, রাস্তায় ঈদের জামাত, দখলদারির মধ্যেও ফিলিস্তিনিদের অদম্য ঈদ ঈদুল ফিতর: প্রধান জামাতসহ দেশের কোথায় কখন নামাজ ইরান সংঘাতে শক্তিশালী বেনিয়ামিন নেতানিয়াহু, চাপে ডোনাল্ড ট্রাম্প

TAKA : টাকার দাম কমল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২ ৫২২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

মার্কিন ডলারের দাম আরও ৫০ পয়সা বেড়েছে। বুধবার আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা দরে। যা মঙ্গলবার ছিল ৯৩ টাকা ৪৫ পয়সা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আমদানির জন্য গ্রাহকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার বিক্রি করছে ৯৪ টাকা করে। অবশ্য গত এক সপ্তাহ ধরে ৯৩ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়ে আসছিলো। সে হিসাবে আন্তঃব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ডলার রেটের ব্যবধান ৫ পয়সা।

অপরদিকে ডলারের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য বৈদেশিক মুদ্রার দরও বেড়েছে। ঈদের পর আমদানি ব্যয় মেটানোর চাপ বাড়ায় এদিন কেন্দ্রীয় ব্যাংক বাজারে বড় অঙ্কের ডলার বিক্রি করেছে। আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি রেমিটেন্স কমেছে। এতে ডলারের সরবরাহ সংকোচিত হয়ে পড়ে। এর ফলে স্থানীয় মুদ্রা টাকা চাপে রয়েছে। বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় অনেকটা বেড়ে গিয়েছে। সেই তুলনায় প্রবাসী আয় বাড়েনি।

যে কারণে ব্যাংক ব্যবস্থা ও খোলাবাজারে ডরারের ওপর চাপ বেড়েছে। এসময়ে রপ্তানি আয় যে পরিমাণ বেড়েছে, তা দিয়ে ডলারের চাহিদা মিটছে না। এ কারণে প্রতিনিয়ত ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

TAKA : টাকার দাম কমল

আপডেট সময় : ০৭:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২