ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া

Smart Bangladesh : স্মার্ট বাংলাদেশ নির্মাণে মূল ভিত্তি ডিজিটাল সংযোগ: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সব শিল্পাঞ্চল ফাইভ-জি কানেকটিভিটি বা সংযোগের আওতায় আসবে

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল সংযোগ হবে স্মার্ট বাংলাদেশ নির্মাণের মূল ভিত্তি। এ লক্ষ্যে সরকার দেশের সব ইউনিয়নকে ডিজিটাল সংযোগের আওতায় এনেছে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধন উপলক্ষ্যে ডিডিও বার্তায় এ কথা বলেন শেখ হাসিনা। তিনি আরও বললেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। যেখানে সব নাগরিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ হবে। সমগ্র অর্থনীতি পরিচালিত হবে স্মার্ট সিস্টেমে।

ভিডিও বার্তায় ডিজিটাল সংযোগের গুরুত্ব তুলে ধরেন সরকারপ্রধান। বলেন, এর ভিত্তিতেই স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ তৈরি হবে। ডিজিটাল পণ্য বাংলাদেশে বিনিয়োগ সহায়ক হওয়ার পাশাপাশি রফতানি বৃদ্ধিতে অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। পরবর্তী প্রজন্মের হাত ধরে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি। সে লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই।

তিন দিনের এই আয়োজনে এবারের প্রতিপাদ্য, ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক। মেলায় প্যাভিলিয়নে বিগ ডেটা, এন্টারপ্রাইজ সল্যুশন, অগমেন্টেড রিয়েলিটি নিয়ে প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। দেশি-বিদেশি কোম্পানিগুলো তাদের তৈরি সফটওয়্যার ও সেবা উপস্থাপন করছে। টেলিকম অপারেটরগুলো তাদের ভয়েস, ইন্টারনেট ও মূল্য সংযোজিত সেবা দেখাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Smart Bangladesh : স্মার্ট বাংলাদেশ নির্মাণে মূল ভিত্তি ডিজিটাল সংযোগ: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩