ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

school  :  রোদ-বৃষ্টিতে বারান্দায় পাঠদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২ ৩২১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যালয়ের বারান্দায় একসঙ্গে একাধিক শ্রেণির পাঠদান: ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

রোদ-বৃষ্টিতে খোলা বারান্দায় ক্লাস করছে শিশুরা। জোর বৃষ্টি হলে ক্লাস অফিসে গাদাগাদি করে বসে থাকতে হয়। তাতে পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। মন্তব্য শিক্ষার্থীদের। শিক্ষকের লেখার বোর্ডও নেই। শ্রেণিকক্ষের সংকট। এ কারণে বারান্দায়ই চলছে শ্রেণির পাঠদান। তাও আবার একসঙ্গে একাধিক শ্রেণীল।

পাঁচ মাসের বেশি সময় এমন অবস্থায় ক্লাস করছে কোমলমতি শিশুরা। নাটোরের বাগাতিপাড়ার স্বরুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। ১৯৮০ সালে বিদ্যালয়টি স্থাপিত হবার পর ২০১৩ সালে সরকারিকরণ হয়। বর্তমানে শতাধিক শিক্ষার্থীর জন্য প্রধান শিক্ষক ও ৪জন সহকারী শিক্ষক রয়েছেন।

বিদ্যালয়ে বর্তমানে মাত্র তিনটি কক্ষ রয়েছে। একটিতে নতুন ভবনের নির্মাণসামগ্রী রাখা, একটি অফিস কক্ষ এবং অন্যটিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান চলছে। চলতি বছরের ৬ মার্চ তিন কক্ষবিশিষ্ট পুরাতন ভবনটি ভেঙে, নতুন বিল্ডিং নির্মাণ কাজ শুরু হয়। সেই থেকে সংকট চলছে। ধীর গতিতে নির্মাণ কাজ এগুচ্ছে।

প্রধান শিক্ষক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথম শিফটে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কক্ষে পাঠদান হয়, আর শিশু ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ঐ বারান্দায় পাঠদান করানো হয়। আবার দ্বিতীয় শিফটে চতুর্থ শ্রেণির কক্ষে এবং তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের খোলা বারান্দায় বসে পাঠদান হয়। এতে করে ঐ অল্প স্হানটিতে একসঙ্গে তিন জন শিক্ষক পাঠদান করাতে গিয়ে শিক্ষকরা বিড়ম্বনার শিকার হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

school  :  রোদ-বৃষ্টিতে বারান্দায় পাঠদান

আপডেট সময় : ০৮:১৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২