ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান ভারতের ‘বৃক্ষমাতা’ তুলসী গৌড়া, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনন্য নজির ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল

Rohingya : সাগরে নৌকা ডুবে ১৮০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে

সাগরে নৌকা ডুবে ১৮০ রোহিঙ্গার মৃত্যুর শঙ্কা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডেস্ক   

সাগরে নৌকা ডুবে প্রায় ১৮০ জন রোহিঙ্গার মারা যাবার আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। নৌকাটি নভেম্বরে মালয়েশিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবার পর অন্তত তিন সপ্তাহ সাগরে ভাসমান ছিল। দুর্বল নৌকায় থাকায় সকল রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা সংস্থাটির। ডুবে যাওয়ার আগে নৌকাটি পথ হারিয়েছিল থাকতে পারে ধারণা করা হচ্ছে।

তাদের সঙ্গে আত্মীয়স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ইউএনএইচসিআর টুইটারে এক পোস্টে জানায়, আত্মীয়স্বজনের সঙ্গে রোহিঙ্গাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া সবাই ডুবে মারা গেছে বলে ধরে নেওয়া হচ্ছে। ২০১৭ সালে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা কয়েক লাখসহ ১১ লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে অবস্থান করছে।

বাংলাদেশে এসব রোহিঙ্গারা উন্নত জীবনের আশায় সাগরপথে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে। মানবপাচারকারীরা তাদের মালয়েশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কাজ দেওয়ার কথা বলে সাগরে ঝুঁকিপূর্ণ যাত্রায় নিয়ে যায়। রোহিঙ্গাদের বেশির ভাগেরই ক্ষুধা-তৃষ্ণা ও রোগে মৃত্যু হয় আন্তর্জাতিক জলসীমায়।

গত সপ্তাহে মিয়ানমারের দু’টি রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট গ্রুপ জানিয়েছে, ভারত উপকূলে দুই সপ্তাহ ভেসে থাকা রোহিঙ্গা বোঝাই নৌকার ২০ জনের মতো যাত্রী মারা গেছে। অন্তত ১০০ লোক নিয়ে নৌকাটি বর্তমানে মালয়েশিয়ার জলসীমায় আছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Rohingya : সাগরে নৌকা ডুবে ১৮০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা

আপডেট সময় : ০৯:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২