ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া

 Plane Crash: মধ্যপ্রদেশে একসঙ্গে ভেঙে পড়ল প্রশিক্ষণরত দুই বিমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবাদ সংস্থা

ভোপাল: মধ্যপ্রদেশে ভেঙে পড়ল বায়ুসেনার দুই যুদ্ধবিমান। প্রশিক্ষণরত অবস্থায় বিমান দু’টিতে সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে ধারণা বায়ুসেনার। শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ মধ্যপ্রদেশে জোড়া দুর্ঘটনা ঘটে।

মধ্যপ্রদেশের মোরানে মাঝ আকাশে ভেঙে পড়ে সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ বিমান। দুটি বিমানই গোয়ালিয়র বায়ুসেনা ঘাঁটি থেকে উড়ান দিয়েছিল। চলছিল প্রশিক্ষণ।

গোয়ালিয়রে বায়ুসেনার ঘাঁটি থেকে উড়ান দেওয়া বিমান দুটির প্রশিক্ষণ চলছিল। আকাশে সংঘর্ষের পর দু’টি বিমানই মাটিতে ভেঙে পড়ে। দুটি বিমানের চালকই দুর্ঘটনায় আহত হয়েছেন। সকাল থেকেই চলছে উদ্ধারকাজ। বিমান দু’টি কি একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার পর মাটিতে ভেঙে পড়েছে? সেই উত্তর খুঁজছে বায়ুসেনা কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনও পর্যন্ত জানা যায়নি। আহত বিমানচালকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কিছু ভিডিয়ো ফুটেজ নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

অন্যদিকে, সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, শনিবার সকালে রাজস্থানের ভরতপুর জেলায় একটি বিমান ভেঙে পড়ে। পুলিশ সুপার শ্যাম সিং জানান, এদিন ভোরে ভতরপুরের একটি ফাঁকা মাঠে বিমানটি আছড়ে পড়ে। এদিকে, ভরতপুরের জেলাশাসক অলোক রঞ্জন প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে ভরতপুরে একটি চার্টার জেট ভেঙে পড়েছে। যদিও ভারতীয় বায়ুসেনার দাবি, ভেঙে পড়া বিমানটি বায়ুসেনার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 Plane Crash: মধ্যপ্রদেশে একসঙ্গে ভেঙে পড়ল প্রশিক্ষণরত দুই বিমান

আপডেট সময় : ০৩:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩