ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফের ভরিতে সোনার দাম বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা শ্রমিক অসন্তোষে আজও মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পদ্মা ব্যারাজ প্রকল্পে আলোকিত হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে পোস্ট, আটক যুবক ৩ নভেম্বর প্রথম সোলার  এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষ পাঁচটি শিল্পাঞ্চলে ৩০০ পোশাক কারখানায় ছুটি সাতক্ষীরায় জলাবদ্ধতার ছোবল আমন চাষ হয়নি সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা ট্রাম্পের লালন বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের সেতু ভারতীয় হাইকমিশনার উচ্চশিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার, স্নাতক ডিগ্রিধারী প্রায় ৯ লাখ

militant : জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকায় চিকিৎসক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ৩৩৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

সম্প্রতি বাংলাদেশের কুমিল্লা থেকে সাত কলেজ পড়ুয়া কোচিং যাবার কথা বাড়ি থেকে বেড়িয়ে লাপাত্তা হয়ে যায়। উগ্রবাদে জড়িয়ে কথিত হিজরতের নামে ঘর ছাড়ে সাত তরুণ। তাদের মূলহোতা শাকির বিন ওয়ালী নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

মো. আসাদুজ্জামান জানিয়েচেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার মগবাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আবরুর হক (১৮) গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চিকিৎসক শাকির বিন ওয়ালিদকে ঢাকার রামপুরা থেকে গ্রেপ্তার করেন তারা।

গ্রেপ্তারকৃত চিকিৎসক শাকিরের মাধ্যমে কুমিল্লার নিখোঁজ সাত কলেজ পড়ুয়া তাওহিদ ও জিহাদের প্রশিক্ষণ দিয়েছিল। শাকির ও তার সহযোগীকে জিজ্ঞাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়ুয়া এসব শিক্ষার্থী আগে থেকেই ধর্মকর্মে জড়িয়ে পড়ে। কলেজ পড়ুয়া হলেও তারা ইসলামি শরিয়া মোতাবেক চলাফেরায় অভ্যস্ত ছিল। নিয়মিত তাবলিগ জামায়াতসহ ধর্মীয় নানা আলোচনায় অংশ নিত। তারা এলাকার ছেলেদের সঙ্গে মিশত না।

অবশ্য শাকিরের বাবা চিকিৎসক এ কে এম ওয়ালী উল্লাহর অভিযোগ রবিবার রামপুরার বাসা থেকে ছেলেকে সিআইডির পরিচয়ে সাদাপোশাকের চার ব্যক্তি তুলে নিয়ে যান। সেদিন রাত ১০টার দিকে এসে শাকিরের মুঠোফোন নিয়ে যান তারা। এখন শাকিরকে জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তারের কথা জানাল সিটিটিসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য