ঢাকা ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Israel drones : মাধ্যাকর্ষণ বোমাবাহী ইসরায়েল ‘ড্রোন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক 

কোন রকমের শব্দ বা ধোঁয়া নির্গত ছাড়াই বোমা ফেলতে সক্ষম এই ড্রোন। মাধ্যাকর্ষণকে কাজে লাগিয়ে সেই বোমা লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।এর ফলে ড্রোনের মাধ্যমে বহন করতে পারা এই বোমা বেশিরভাগ ক্ষেত্রে আগে থেকে চিহ্নিত করাও সম্ভব হয় না।

দুই দশক চরম গোপনীয়তার মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর গত জুলাইয়ে ইসরায়েল প্রথমবারের মতো এই ড্রোনের তথ্য জনসম্মুখে প্রকাশ করে।

আনম্যানড এরিয়াল ভেহিকলকে (ইউএভি) সাধারণভাবে ড্রোন বলে উল্লেখ করা হয়। মানববিহীন এই উড়োযানের সবশেষ ইসরায়েলি মডেলটি প্রায় এক টন পর্যন্ত বোমা বহনে সক্ষম বলে জানা গেছে।

দুই দশক চরম গোপনীয়তার মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর গত জুলাইয়ে ইসরায়েল প্রথমবারের মতো এই ড্রোনের তথ্য জনসম্মুখে প্রকাশ করে। নভেম্বরে ইসরায়েলের এক জেনারেল এ বিষয়ে আরও বিস্তারিত জানান। তিনি জানান, এই ড্রোন পরিচালনায় বিমানবাহিনীর সঙ্গে গোলন্দাজ বাহিনীও কাজ করে।

পার্শ্ববর্তী ফিলিস্তিন অঞ্চলের পাশাপাশি দূরের ইরান, এমনকি আফ্রিকার সুদান পর্যন্ত বোমা বহন করে নিয়ে যেতে সক্ষম এই ড্রোন। এই ড্রোন দূর থেকে নিয়ন্ত্রণ করা হয় এবং বোমা ফেলা ছাড়াও নজরদারির জন্য আকাশ থেকে নিচের ভিডিও গ্রহণ করে প্রেরণ করতেও সক্ষম এই ড্রোন।

সংগৃহীত ছবি

বার্তা সংস্থা রয়টার্সকে ইসরায়েলের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, দেশটির সশস্ত্র ড্রোন বহরে যাত্রীবাহী বিমানের আকারের হিরন টিপি নামে এক ধরনের ড্রোন রয়েছে। এই ড্রোনের মালিক রাষ্ট্রায়ত্ত ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রি লিমিটেডের।

এছাড়া এলবিট সিস্টেমস লিমিটেডের অপেক্ষাকৃত ছোট আকারের হারমিসও রয়েছে এই বহরে। হিরন টিপি ইসরায়েল সেনাবাহিনীর কাছে থাকা সবচেয়ে ভারি ড্রোন এবং প্রায় এক টনের কাছাকাছি গোলাবারুদ বহনে সক্ষম বলেও জানান তিনি।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউট এর তথ্যমতে, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ড্রোন বহর পরিচালনাকারী দেশে পরিণত হয়েছে ইসরায়েল। রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এই ড্রোনগুলো সরকারের সঙ্গে সরকারের চুক্তির মাধ্যমে বিক্রি করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Israel drones : মাধ্যাকর্ষণ বোমাবাহী ইসরায়েল ‘ড্রোন’

আপডেট সময় : ০১:২৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩