ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

Hilsa export to India : দুর্গাপুজায় ভারতে ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৩৭৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

দুর্গাপুজায় ভারতে ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে যাবে ইলিশের চালান। মোট উৎপাদিত ইলিশের ৮৫ ভাগ উৎপাদন হয় বাংলাদেশে। প্রতি বছরই দুর্গাপুজাকে উপলক্ষ্য করে ইলিশ রপ্তানির অনুমোতি দিয়ে থাকে বাণিজ্যমন্ত্রক।

এবারে ইলিশ রপ্তানির সুযোগ চেয়ে একশ’র প্রতিষ্ঠান আবেদন করেবাণিজ্যমন্ত্রকে। এরমধ্যে আবার মৌসুমী ব্যবসায়ীদের দৌড়াত্মও রয়েছে বলে বাণিজ্যমন্ত্রক সূত্রের খবর।

বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর, গত মৌসুমে ৪৯টি প্রতিষ্ঠানকে ২,৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মাছের বেড়ে যাবার পাশাপাশি মাছের প্রাপ্যতা অভাবে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত কোটার মাছ রপ্তানি করতে ব্যর্থ হয়েছে।

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি একটা রেওয়াজে দাঁড়িয়েছে। ফি বারের ন্যায় এবছরও দুর্গাপুজায় ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে ১০০ প্রতিষ্ঠান আবেদন করেছে।

তার মধ্যে কতটিকে অনুমতি দেওয়া হবে তা ১৫ সেপ্টেম্বর তা চূড়ান্ত হবে। ইলিশ রপ্তানির শর্তে বলা হয়েছিল, রপ্তানি নীতি ২০২১-২০২৪ এর বিধিবিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে। প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র নির্ধারিত শাখায় দাখিল করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :