ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

dengue :  দুশ্চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু, একদিনে ১০৯৪ ডেঙ্গু রোগী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২ ৩০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু! প্রতিনিয়ত আক্রান্তর সংখ্যা বাড়ছে। গত একদিনে ১০৯৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রেকর্ড। এ সময় মৃত্যু হয়েছে চারজনের। তাতে চলতি বছর ১৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাবার খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়,

অধিপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ৬০০ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৯২ জন রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এরপর ৭২ জন বরিশাল বিভাগে। নতুন রোগীদের নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছে তিন হাজার ৭৫০ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ভর্তি আছে দুিই হাজার ৩৩২ জন। ঢাকার বাইরে এক হাজার ৪১৮ জন।

গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫ হাজার ৫৫ জন। মৃত্যু হয়েছে ২৯ জনের। হিসাব অনুযায়ী গড়ে প্রতি হাসপাতালে ভর্তি ৭৬৫ জন। গড় মৃত্যু চারজনের বেশি। চলতি বছরে এখনও পর্যন্ত ৪০ হাজার ১০১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অক্টোবরের ৩১ দিনে হাসপাতালে ভর্তি হয় ২১ হাজার ৯৩২ জন। মারা যায় ৮৬ জন।

হাসপাতালে ভর্তি ও মৃত্যুর মোট এ সংখ্যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। ২০২১ সালে হাসপাতালে ভর্তির সংখ্যা ২৮ হাজার ৪২৯ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

dengue :  দুশ্চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু, একদিনে ১০৯৪ ডেঙ্গু রোগী!

আপডেট সময় : ১২:৩৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২