ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

dengue : উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু, ২১ দিনে ৫৫ মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ৭২৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশুরাই বেশি আক্রান্ত : ফাইল ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

উদ্বেগ বাড়িয়ে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্তর সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন রোগীর ৩০৪ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে ভিন্ন বিভাগের ১০৫ জন ।

চলতি অক্টোবরের ২১ দিনে ডেঙ্গু আক্রান্ত ৫৫ জন মৃত্যু হয়েছে। সংখ্যা উদ্বেগজনক! স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নতুন আক্রান্তদের নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০৭ জনে। এর মধ্যে ঢাকার ৫২টি হাসপাতালে ভর্তি ২ হাজার ১৮২ এবং ঢাকার বাইরে ১ হাজার ২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সংখ্যা ২৯ হাজার ১০৭ জন। যার মধ্যে মারা গেছে ১১০ জন। শুধু অক্টোবর মাসের ২১ দিনে হাসপাতালে ভর্তির হয়েছে ১৩ হাজার ১০৫ জন। যার মধ্যে ঢাকার বাসিন্দা ৮ হাজার ৬২৩ জন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগের ৪ হাজার ৩৯২ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৫৫ জন।

চলতি মাসে ঢাকার বাইরে চট্টগ্রাম জেলায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি মাসে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা ৬১৯ জন। এপর্যন্ত ৯৭৬ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ৫জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

dengue : উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু, ২১ দিনে ৫৫ মৃত্যু!

আপডেট সময় : ০৯:৩০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২