ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস

 COVID UPDATE :  বিমানবন্দরে করোনা টেস্টের নির্দেশ শেখ হাসিনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ১৬৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

কভিডের নতুন ভেরিয়েন্টের প্রর্দুভাব বেড়ে যাওয়ায় দেশের বিমানবন্দরগুলোতে করোনা টেস্টের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে চীনসহ যেসব দেশে সংক্রমণ বেড়েছে, সেখান থেকে আসা যাত্রীদের অবশ্যই পরীক্ষার আওতায় আনতে হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ের অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেন। বৈঠক সংক্রান্ত বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার সাংবাদিকদের বলেন, করোনার নতুন সংক্রমণ ছড়িয়েছে। যার সবচেয়ে বেশি প্রার্দুভাব এখনও পর্যন্ত চীনসহ চারটি দেশে।

বাংলাদেশে যাতে এটা ছড়াতে না পারে তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। মানুষকে মাস্ক পরানোসহ সামাজিক দূরত্ব মেনে চলতে স্থানীয় প্রশাসনকে মাঠে নামার নির্দেশনা দিয়েছেন হাসিনা। উল্লেখ ২০২০ সালে ১০ মার্চ বাংলাদেশে প্রথম করোনা সংক্রান্ত হয় এবং ১৮ মার্চ ইতালি ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়। বাংলাদেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪০ জন।

আখাউড়া চেক পোস্টে হেলথ স্ক্রিনিং শুরু : ছবি সংগ্রহ

বিএফ-৭ নামে করোনার নতুন ভ্যারিয়েন্ট চীনে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ভারতের গুজরাট ও ওডিশায় চার জন আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে এটি ছড়িয়ে পড়তে না সেই সতর্কতা অবলম্বনের অংশ হিসাবে ঢাকার স্বাস্থ্য মন্ত্রক দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে নতুন করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

আখাউড়া-বেনাপোলে হেলথ স্ক্রিনিং শুরু হলেও সোমবার পর্যন্ত হিলি ইমিগ্রেশন ও স্থলবন্দরে কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু বন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ পাসপোর্টধারী যাত্রীদের করোনা টিকার সনদ নিয়ে বাংলাদেশ ও ভারতে যাওয়ার অনুমতিসহ মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 COVID UPDATE :  বিমানবন্দরে করোনা টেস্টের নির্দেশ শেখ হাসিনার

আপডেট সময় : ০৮:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২