ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

Call 999 : চুরি করতে গিয়ে ভোর ৯৯৯ কল করে জীবন রক্ষা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ ২২০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

জাতীয় সেবা ৯৯৯। যে কোন সমস্যায় এই নাম্বারে কল করলেই সহায়তায় ছুটে আসে পুলিশ। ৯৯৯-এ কল করে এক চোর নিজের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছে। ঘটনা বাংলাদেশের দক্ষিণের জেলা বরিশালে

জানা গেছে, দোকানে চুরি করতে গিয়ে মালামাল গোছগাছ করতেই রাতভোর হয়ে যায়। তখন দোকানের বাইরে মানুষের আনাগোনাও বেড়ে যায়। এ অবস্থায় বাইরে বের হলে গণপিটুনির আশঙ্কা রয়েছে। এমন চিন্তা করে দোকান থেকে বের হয়নি চোর। অবশেষে সাতপাঁচ ভেবে নিজের জীবন রক্ষায় জাতীয় জরুরী সেবা-৯৯৯-এ কল করলে পুলিশ পুলিশ এসে দোকানের ভেতর থেকে আটকে পড়া চোর ইয়াসিন খাঁকে (৪০) উদ্ধার করে।

ইয়াছিনের বাড়ি ঝালকাঠির নলছিটি হলেও এখন সে পরিবার নিয়ে বরিশাল নগরীর কালুশাহ সড়কের একটি বাড়িতে ভাড়া থাকেন। ইয়াসিন জানান, বরিশাল সদরের চর কাউয়া ইউনিয়নের এ আর খান বাজারের চুরি করতে একটি দোকানের দরজা ভেঙ্গে প্রবেশ করে। মালামাল গোছাতেই গিয়ে কখন ভোর হয়ে যায় টের পায়নি। চারিদিকে লোকজনের আনাগোনা।

এ অবস্থায় বাইরে বেড় হলে গণপিটুনির ভয় রয়েছে। অবশেষে ৯৯৯ কল দিয়ে জীবন রক্ষা করেন। বৃহস্পতিবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এতথ্য নিশ্চিত করে বলেন, তার চাকরিজীবনে এমন ঘটনা এটাই প্রথম। ইয়াসিন একজন পেশাদার চোর। চুরি মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Call 999 : চুরি করতে গিয়ে ভোর ৯৯৯ কল করে জীবন রক্ষা

আপডেট সময় : ০৪:১৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২