ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

Bangladesh flag : ফেসবুক থেকে বাংলাদেশের পতাকার ছবি সরিয়ে নিল পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২ ২৪৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের জাতীয় পতাকা সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকায় পাকিস্তান দূতাবাস তাদের ফেসবুক পেজে ছবিটি আফলোড করে। এনিয়ে শনিবার ঢাকার আপত্তির পর রবিবার তা সরিয়ে নেওয়া হয়। বিদেশমন্ত্রকের আপত্তির পর ঢাকায় পাকিস্তানের হাইকমিশন ছবিটি সরিয়ে নেয়। তাদের দাবি, কোনো অসৎ উদ্দেশে ছবিটি পোস্ট করা হয়নি।

রবিবার সাংবাদিক বৈঠকে যুক্ত হয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, পাকিস্তান কিছু নমুনা পাঠিয়ে বলেছে, বিশ্বের অন্যান্য দেশের যেখানে তাদের দূতাবাস রয়েছে, সেসব দেশের পতাকাসহ তাদের ফেসবুক পেজে রয়েছে। যা সাংবাদিকদের অবহিত করেন ড. মোমেন। তিনি জানান, আপত্তির পর শেষ পর্যন্ত ঢাকায় পাকিস্তানের হাইকমিশন তাদের ফেসবুক পেজ থেকে তাদের জাতীয় পতাকার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা জুড়ে দেওয়া ছবিটি সরিয়েছে। ড. মোমেন বলেন, বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন ফেসবুকে যে ছবি প্রকাশ করেছে, সেটা আমাদের পছন্দ হয়নি।

মোমেন বলেন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের মিশনে তাদের অর্ধেক পতাকা, আর সেসব দেশের পতাকার ছবি এক সঙ্গে দিয়েছে। পাকিস্তান প্রতিটি দেশের পতাকা নিয়ে বিভিন্ন মিশনের পেজে ছবি আপলোড করেছে। তিনি আরও জানান, আমরা তাদের বলেছি, এটা আমাদের পছন্দ নয়। তারা জানিয়েছে, তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই ছবি প্রকাশ করেনি।

বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজের কাভার ফটো হিসেবে বাংলাদেশ-পাকিস্তানের পতাকা জোড়া লাগিয়ে আপলোড করে। এর পর থেকেই সামাজিক গণমাধ্যমে শুরু হয় তোলপাড়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Bangladesh flag : ফেসবুক থেকে বাংলাদেশের পতাকার ছবি সরিয়ে নিল পাকিস্তান

আপডেট সময় : ০৫:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২