ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ

Awami League : বিএনপির ৭ এমপি পদত্যাগে সংসদ অচল হবে না : কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ ৩১৮ বার পড়া হয়েছে

সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আওয়ামী লীগের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওবায়দুল কাদের : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই, বরং এ জন্য দলটিকে অনুতাপ করতে হবে’

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করে বলেছেন, বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। বরং এর জন্য দলটিকে অনুতাপ করতে হবে।

শনিবার ঢাকার গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশ থেকে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সংসদস্যরা। এদিন বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারাদণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপি কি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করেছে?

গত বুধবার নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নয়াপল্টনে সমাবেশে অনুমতি পাওয়ার আগেই প্রস্তুতি নিয়েছিল। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ ১৬০ বস্তা চাল, হাঁড়ি-পাতিল, মশারি, মশার কয়েল এসব পেয়েছে। এসব নিয়ে নয়াপল্টন ঘিরে তারা পিকনিক পার্টি শুরু করেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Awami League : বিএনপির ৭ এমপি পদত্যাগে সংসদ অচল হবে না : কাদের

আপডেট সময় : ০৭:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২