ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি

Apurva Kumar : অপূর্ব কুমার পাল’র কবিতা  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ২৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছড়িয়ে যাব আমি

 

ছড়িয়ে যাব আমি।

কংক্রিটের গারদ পেরিয়ে ছড়িয়ে যাব পুকুরের ধারে নুয়ে পরা ডুমুরগাছের শাখায়।

 

টুপ করে লাফ দেব পান্নারঙা জলবীথিকায়।

ছড়িয়ে যাব তরঙ্গলালিত জলবিভাজিকায়।

মাঠ পেরিয়ে আল ছাড়িয়ে,

কাপাস মাটির রসনায় তৃপ্ত,

রক্তিম রুদ্রপলাশের বৃন্ত থেকে শাখায়।

 

ছড়িয়ে যাব সবখানে।

চিলেকোঠার কড়িকাঠ গুনতে গুনতে,

বারান্দার কোল ঘেঁষা

যজ্ঞডুমুরের ডালে।

লাল লেজের বুলবুলির গর্বিত ঝুঁটিকায়।

তার সরু শিসে ছড়িয়ে দেব,

মাতন তোলা মাদলের বোলতাই।

 

ছড়িয়ে যাব আমি,

জঙ্গলের বেপথু হয়ে,

ভৃঙ্গরাজের শাখার হলদেটে কুসুমিকায়।

প্রজাপতির নাচের তালে,

রেনু সেজে ছড়ার হেথায় হোথায়।

 

সপ্তর্ষিমন্ডল রথের সারথী হয়ে

ছড়িয়ে যাব,

চাঁদের দূরসভায়।

জলকণা হয়ে মেঘবালিকা কবরীতে মিশে।

ছড়িয়ে যাব ধূলার রসুন্ধরায়।

 

মাধ্যাকর্ষণ পেরিয়ে জলোচ্ছ্বাসের ন্যায় ছড়িয়ে যাব।

গ্রহদল পেরিয়ে নীহারিকার বন্যায়।

ইতিউতি আলাপ সেরে ছড়িয়ে যাব,

একাকী শনির বিচারসভায়।

 

অনু থেকে পরমাণু হয়ে ছড়িয়ে যাব,

একটি হৃদয়ের কেন্দ্রীভূত ম্যাগমার।

আমি ঠিক ছড়িয়ে যাব

তার অবচেতন থেকে চেতনায়।।

০৪/১১/২০২২

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Apurva Kumar : অপূর্ব কুমার পাল’র কবিতা  

আপডেট সময় : ০৯:৫৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

ছড়িয়ে যাব আমি

 

ছড়িয়ে যাব আমি।

কংক্রিটের গারদ পেরিয়ে ছড়িয়ে যাব পুকুরের ধারে নুয়ে পরা ডুমুরগাছের শাখায়।

 

টুপ করে লাফ দেব পান্নারঙা জলবীথিকায়।

ছড়িয়ে যাব তরঙ্গলালিত জলবিভাজিকায়।

মাঠ পেরিয়ে আল ছাড়িয়ে,

কাপাস মাটির রসনায় তৃপ্ত,

রক্তিম রুদ্রপলাশের বৃন্ত থেকে শাখায়।

 

ছড়িয়ে যাব সবখানে।

চিলেকোঠার কড়িকাঠ গুনতে গুনতে,

বারান্দার কোল ঘেঁষা

যজ্ঞডুমুরের ডালে।

লাল লেজের বুলবুলির গর্বিত ঝুঁটিকায়।

তার সরু শিসে ছড়িয়ে দেব,

মাতন তোলা মাদলের বোলতাই।

 

ছড়িয়ে যাব আমি,

জঙ্গলের বেপথু হয়ে,

ভৃঙ্গরাজের শাখার হলদেটে কুসুমিকায়।

প্রজাপতির নাচের তালে,

রেনু সেজে ছড়ার হেথায় হোথায়।

 

সপ্তর্ষিমন্ডল রথের সারথী হয়ে

ছড়িয়ে যাব,

চাঁদের দূরসভায়।

জলকণা হয়ে মেঘবালিকা কবরীতে মিশে।

ছড়িয়ে যাব ধূলার রসুন্ধরায়।

 

মাধ্যাকর্ষণ পেরিয়ে জলোচ্ছ্বাসের ন্যায় ছড়িয়ে যাব।

গ্রহদল পেরিয়ে নীহারিকার বন্যায়।

ইতিউতি আলাপ সেরে ছড়িয়ে যাব,

একাকী শনির বিচারসভায়।

 

অনু থেকে পরমাণু হয়ে ছড়িয়ে যাব,

একটি হৃদয়ের কেন্দ্রীভূত ম্যাগমার।

আমি ঠিক ছড়িয়ে যাব

তার অবচেতন থেকে চেতনায়।।

০৪/১১/২০২২