ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

মাথা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে ঝড় তুললেন এই যুবক! (ভিডিও)

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১ ৩১৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি এক যুবকের মাথা ১৮০ ডিগ্রি ঘোরানোর একটি অস্বাভাবিক ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ওই যুবক তার ঘাড় ১৮০ ডিগ্রি ঘোরাচ্ছেন। তারপর মাথা আবারও তার স্বাভাবিক পজিশনে ফিরে আসছে।

ভিডিওটি প্রকাশ পেয়েছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে। নিজের টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন এক যুবক। এরপর লিখেছেন, পার্টি ট্রিক! পারলে কারও সঙ্গে করে দেখান।

ভিডিওতে দেখতে দেখা যায়, ওই যুবক তার দুই হাত দিয়ে গালে ধরে তার ঘুরিয়ে মাথা পেছন দিকে নিয়ে যান। পরে তিনি তার হাত ছেড়ে দিতেই মাথা আবার তার আগের অবস্থানে ফিরে আসছে।

ভাইরাল হওয়া এই ভিডিও ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে কৌতূহল জাগিয়েছে। কারণ সাধারণত মানুষ তার ঘাড় কোনোভাবেই ১৮০ ডিগ্রি ঘোরাতে পারার কথা নয়। কিন্তু এই যুবক কীভাবে এটি সম্ভব করলেন তা নিয়ে চলছে নানা আলোচনা।

এ বিষয়ে ডা. সিমরান দেও বলেছেন, যাদের হাইপার মোবাইল জয়েন্ট বা কানেক্টিভ টিস্যু ডিজঅর্ডার রয়েছে তারা এভাবে তাদের মাথা ঘোরাতে পারে। তবে এ ধরনের স্টান্ট করা থেকে বিরত থাকতে বলেছেন তিনি। কারণ এর ফলে প্যারালাইসিস বা স্ট্রোক হতে পারে। সূত্র: ইন্ডিয়া টাইমস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :