ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থখাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের ভাগ্যবদলের স্বপ্নে ঘরছাড়া ভূমধ্যসাগরে সলিল সমাধি উদ্যোগ পরিবর্তনের এপ্রিল-মার্চ হচ্ছে নতুন অর্থবছর সমঝোতার মেয়াদ শেষ ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প ঘুরে দাঁড়ানোর ছয় মাস “ধ্বংসস্তূপ সামলে অর্থনীতি ও রাষ্ট্রযন্ত্র পুনর্গঠনের পথে সরকার” মৎস্যজাত পণ্য রপ্তানি করে বছরে ৬ হাজার কোটি টাকার বেশি আয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ফেরনোর প্রক্রিয়া ভারতের সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর

জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সেনাপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ২৯১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের সেনাপ্রধান ছবি: আইএসপিআর

ভয়েস ডিজিটাল ডেস্ক

জাম্বিয়া সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী, কমান্ডার আর্মি এবং ভারপ্রাপ্ত কমান্ডার এয়ার ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আলোচনার সময় দুই দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা ও সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলে বলেন, বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে উন্নত সম্পর্ক স্থাপনে আগ্রহী।
তিনি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য জাম্বিয়া সরকারের অভিপ্রায় ব্যক্ত করেন এবং বাংলাদেশের কৃষি ক্ষেত্রের দক্ষতার সহায়তা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

পরে জেনারেল আজিজ আহমেদ সেনা সদর দফতরে কমান্ডার, জাম্বিয়া আর্মি, লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জেনারেল সিকাজওয়া জেনারেল আজিজ আহমেদের প্রতি তার আমন্ত্রণ গ্রহণ এবং উভয় সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যে উভয় সেনাবাহিনী সামরিক কার্যক্রম বাড়াতে সচেষ্ট হবে যা উভয়ের জন্য উপকারী হবে।

জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম বিনিময় সুসংহত করার এবং জাতিসংঘের শান্তিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবেলা, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ (এসএমইই) প্রোগ্রাম পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করেন।

জেনারেল আজিজ আহমেদ সামরিক বাহিনীর সদস্যদের জন্য জাম্বিয়ায় অন অ্যারাইভাল ভিসার বিষয়টিও তুলে ধরেন এবং জেনারেল সিকাজওয়ে আশ্বাস দেন যে এটিকে শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন।

জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের সেনাপ্রধান

বিকেলে জেনারেল আজিজ আহমেদ বিমান বাহিনীর সদর দফতরে জাম্বিয়া এয়ার ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জেনারেল বেনেডিক্ট টি কালিন্ডার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মেজর জেনারেল কালিন্দা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাম্বিয়া এয়ার ফোর্সের কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সম্ভাবনা তুলে ধরেন।

জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া এয়ার ফোর্সের কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন এবং আশা করেন যে আগামী দিনে দুই সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও বাড়বে।

সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জাম্বিয়ার সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুইটি চৌকস দল কর্তৃক গার্ড অব অনার এবং লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়।

জেনারেল আজিজ আহমেদের মঙ্গলবার জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস কমান্ড্যান্টের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সেনাবাহিনী প্রধান, জাম্বিয়া সশস্ত্র বাহিনীর অন্যান্য সিনিয়র নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন এবং জাম্বিয়া সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন এবং আগামী ৬ মে বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সেনাপ্রধান

আপডেট সময় : ০৬:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১