ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান বিদেশি সহায়তার নির্ভরতা নয়, বিনিয়োগভিত্তিক অংশীদারত্বে এগোতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির উষ্ণ অভ্যর্থনা রিয়াদ বিমানবন্দর ও সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জোরালো আহ্বান কন্যাশিক্ষার শিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মাননা পেলেন ৫ আদর্শ পিতা তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ পাথরের আঘাতে রক্তাক্ত রেলযাত্রা, যাত্রীর প্রাণ বাঁচাতে এবার সিসিটিভি রোববারই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? ‘হয়তো’ বলে ধোঁয়াশা বাড়ালেন ট্রাম্প

বিদেশি সহায়তার নির্ভরতা নয়, বিনিয়োগভিত্তিক অংশীদারত্বে এগোতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

বিদেশি সহায়তার নির্ভরতা নয়, বিনিয়োগভিত্তিক অংশীদারত্বে এগোতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব সক্ষমতার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক নীতি ও নীতিনির্ধারণী কর্মসূচি নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২৬ অক্টোবর) জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দিনের কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির জানান, প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় পার করেছেন। মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় ও শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, বিশেষ করে সরকারের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক নীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক অংশীজনদের আগ্রহ রয়েছে।

তিনি বলেন, জাপান সফরে প্রধানমন্ত্রীকে ঘিরে যে আগ্রহ দেখা যাচ্ছে, তা এই পরিবর্তিত পরিস্থিতির প্রতিফলন। সফরের বাকি দিনগুলোতেও সরকারি ও বেসরকারি পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে জাপানের বেসরকারি খাতেরও আগ্রহ রয়েছে।

গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন কারণে বাংলাদেশ ও জাপানের সম্পর্কের ক্ষেত্রে যেসব বাধা তৈরি হয়েছিল, সেগুলো কাটিয়ে নতুন অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।

তিনি বলেন, আগে আস্থার ঘাটতি ছিল, দুর্নীতিও বেশি ছিল। এখন গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে জাপান বাংলাদেশের সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে চায়, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহি থাকবে। একই সঙ্গে থাকবে টেকসই ও সম্ভাবনাময় অংশীদারত্ব এবং বিনিয়োগ সহযোগিতা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতার যুগ শেষ হয়েছে। বাংলাদেশ আর সহায়তার ওপর নির্ভর করে এগোতে চায় না। বরং নিজস্ব সক্ষমতার ওপর দাঁড়িয়ে বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে চায়। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায় এবং বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদার হতে চায়।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :