ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান বিদেশি সহায়তার নির্ভরতা নয়, বিনিয়োগভিত্তিক অংশীদারত্বে এগোতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির উষ্ণ অভ্যর্থনা রিয়াদ বিমানবন্দর ও সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জোরালো আহ্বান কন্যাশিক্ষার শিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মাননা পেলেন ৫ আদর্শ পিতা তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ পাথরের আঘাতে রক্তাক্ত রেলযাত্রা, যাত্রীর প্রাণ বাঁচাতে এবার সিসিটিভি রোববারই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? ‘হয়তো’ বলে ধোঁয়াশা বাড়ালেন ট্রাম্প

রিয়াদ বিমানবন্দর ও সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

রিয়াদ বিমানবন্দর ও সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুথিরা সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের পাম্পিং স্টেশন ও রিয়াদ বিমানবন্দরে হামলার দাবি করেছে। সোমবার (২৬ অক্টোবর) এ দাবি করে গোষ্ঠীটি।

এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী সানায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এর মধ্যে একটি কেন্দ্র থেকে রিয়াদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে দাবি করে জোটটি। তাদের ভাষ্য অনুযায়ী, ওই ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করা হয়েছে।

তবে হুথিদের দাবি করা হামলার বিষয়ে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি।

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা হুথিরা সৌদি আরবের বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব বৃহত্তর আঞ্চলিক সংঘাতের মধ্যে চাপের মুখে পড়েছে।

হুথিরা আরও দাবি করেছে, তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুর দিকে গোষ্ঠীটির দাবি করা এক হামলায় ১৩ জন নিহত হওয়ার পর বিমানবন্দরটির দুটি টার্মিনালে রোববার (২৫ অক্টোবর) আবার কার্যক্রম শুরু হয়। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে ওই হামলাকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার (২৬ অক্টোবর) তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মক্কা চুক্তিভুক্ত দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

পরিকল্পিত বৈঠকটি অনুষ্ঠিত হলে সৌদি আরবের ওপর ইরানপন্থি হুথিদের ধারাবাহিক হামলা শুরুর পর তিন দেশের জোটের সব সদস্যের সঙ্গে ইরানের এটিই হবে প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ। আঞ্চলিক সমন্বয় জোরদার করাই বৈঠকের অন্যতম উদ্দেশ্য বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রিয়াদ বিমানবন্দর ও সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

আপডেট সময় : ০৬:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬