ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যমন্ত্রীর হুশিয়ারি হয়তো আমি থাকব, আর নাহয় অনিয়ম থাকবে হাসিনা আমলে ভারতের সঙ্গে ১০১ চুক্তি দেশবিরোধী হলে বাতিল করবে ঢাকা ২৭-এ শুরু ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারেজের নির্মাণকাজ ইলিশের ভরা মৌসুমেও আকাল, চড়া দামে পাতে ওঠছে না জাতীয় মাছ ফের ১০৮ ডলার, বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দু’দিনের মাথায় ফের ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছিল, অভিযোগ ট্রাম্পের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছিল, অভিযোগ ট্রাম্পের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, ২০২০ সালের নির্বাচনী চক্র থেকে চীন মার্কিন ভোটারদের তথ্য হাতিয়ে নেওয়ার এক বিশাল কর্মকাণ্ড শুরু করেছিল। তিনি এটিকে ইতিহাসের ‌‘সবচেয়ে বড় নির্বাচনী তথ্য চুরির ঘটনা’ বলে অভিহিত করেছেন।

হোয়াইট হাউসের দাবি, এই অবৈধ অভিযানের মাধ্যমে বেইজিং প্রায় ২২ কোটি মার্কিন ভোটারের ফাইল বা ব্যক্তিগত তথ্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।

পেনসিলভানিয়ায় এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প এই তথ্য ফাঁসের ঘটনাকে আমেরিকার নির্বাচন নিরাপত্তার জন্য এক নজিরবিহীন ও ভয়াবহ দুঃস্বপ্ন বলে বর্ণনা করেছেন।

তবে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের একজন মুখপাত্র এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে জানিয়েছেন, বেইজিং কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও কখনো তা করবে না।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার ২০২১ সালের একটি অসংবেদনশীল মূল্যায়ন প্রতিবেদনে অবশ্য ভিন্ন তথ্য দেখা গেছে।

তৎকালীন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর এবং বর্তমানে ট্রাম্পের সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফের অধীনে তৈরি ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার রেজিস্ট্রেশন, ব্যালট, গণনা বা ফলাফলসহ কোনো প্রযুক্তিগত বিষয়ে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ বা পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়নি।

এই প্রতিবেদনের একটি গোপন সংস্করণ ট্রাম্পের প্রথম মেয়াদের একেবারে শেষ দিকে, ২০২১ সালের ৭ জানুয়ারি প্রেসিডেন্ট ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সামনে উপস্থাপন করা হয়েছিল।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছিল, অভিযোগ ট্রাম্পের

আপডেট সময় : ০১:৫১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬