ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাজ ও মানবকল্যাণে নিবেদিত মানুষের প্রকৃত মূল্যায়ন জীবদ্দশাতেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, মৃত্যুর পর সম্মান জানানোর চেয়ে জীবিত অবস্থায় স্বীকৃতি ও সম্মান প্রদান করলে সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও অনেক মানুষ উদ্বুদ্ধ হবেন।

শনিবার কুমিল্লার জাতীয় কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্রে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার আয়োজিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রী বলেন, সমাজ ও মানবকল্যাণে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো শুধু দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্য। পূর্বসূরিদের কাছ থেকে পাওয়া এই সমাজ ও পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর, মানবিক ও বাসযোগ্য করে রেখে যাওয়ার দায়িত্ব আমাদের সবার।

করোনা মহামারির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংকটময় সময়ে যখন অনেকেই ঘরবন্দি ছিলেন, তখন কিছু সাহসী ও মানবিক মানুষ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের এই ত্যাগ ও মানবিকতা সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে থাকবে।

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী
অনুষ্ঠানে গাঠের ছারা তুলে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

নিজেদের সংশোধনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেদের আচরণ ও কর্মের মাধ্যমে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাহলেই সমাজ পরিবর্তনের আহ্বান মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে।

অনুষ্ঠানে সমাজসেবা, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। এ সময় তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬